• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • চাঁপাইনবাবগঞ্জ
আহাদ হত্যা মামলা

তদন্তে অগ্রগতি নেই, অধরা আসামিরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  ০৬ আগস্ট ২০২৬, ২২:৩৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

চলতি বছরের ২রা জানুয়ারি রাত থেকে নিখোঁজ ছিলেন বিএনপিকর্মী আহাদ আলী ওরফে গোলকাজল। নিখোঁজের ১৮ দিন পর পদ্মা নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায় তার মরদেহ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের সুরতহাল প্রস্তুতের সময় শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। এছাড়া আহাদের দাঁত ভাঙা ছিল। ময়নাতদন্ত রিপোর্টেও হত্যার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহত আহাদ আলীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামে। বাবার নাম আলতাফ হোসেন ওরফে ফিরোজ।

নিখোঁজের পর ৮ জানুয়ারি স্বামীকে অপহরণ ও গুমের অভিযোগে আটজনের নাম উল্লেখ করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন আহাদের স্ত্রী লিসা বেগম। মামলার আসামিদের মধ্যে রয়েছেন চরবাগডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ওমর আলী ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি নুরুল ইসলাম মেম্বার। এদিকে, মামলাটি দায়েরের পর আসামিপক্ষ মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলে চরবাডাঙ্গা ইউপি সদস্য রফিক মোল্লা দাবি করেন, ৩ জানুয়ারি গভীর রাতে চরবাগডাঙ্গা ইউনিয়নের নাড়ুখাকি এলাকায় পদ্মা নদীতে একটি নৌকাডুবির ঘটনা ঘটে। এতে আহাদ আলী নিখোঁজ হন।

নিহতের পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ ভাসিয়ে দেয়া হয় পদ্মা নদীতে। খুনিরা এ ঘটনা ধামাচাপা দিতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার গল্প সাজান। কিন্তু ৭ মাসেও হত্যাকান্ডের ঘটনায় পুলিশের তদন্তে কোন অগ্রগতি নেই। এমনকি মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিবর্তনের পরও এগোয়নি তদন্ত। সবশেষ মামলার তদন্ত কর্মকর্তা এসআই হরেন্দ্রনাথকে পাল্টে আব্দুর রাজ্জাককে দেওয়া হয়েছে। তারপরও কোন অগ্রগতি নেই। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামিরা। এতে আহাদের পরিবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তদন্ত সংস্থা পরিবর্তনের জন্য আদালতে আবেদন করেছেন মামলার বাদী। আগামী ১২ আগস্ট আদালত শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছেন।

অনুসন্ধানে জানা গেছে, আহাদ হত্যাকাণ্ড নিয়ে এলাকাবাসীর মধ্যে রয়েছে নানান অমীমাংসিত প্রশ্ন। সেগুলো হলো- আহাদ আলী পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। ভারত থেকে গরু পাচার চক্রের সঙ্গেও তার যোগাযোগ ছিলো, তাহলে এই হত্যাকাণ্ড কি ব্যবসায়ীক দ্বন্দ্বে। যারা সংবাদ সম্মেলন করে আহাদ নিখোঁজের বিষয়টিকে নৌকাডুবির ঘটনা বলে গল্প সাজিয়েছিলেন, এটি তাদেরও পরিকল্পিত হতে পারে? এছাড়াও ভিলেজ পলিটিক্সে একটি পক্ষের অনুসারী ছিলো আহাদ, তাহলে কি এটি রাজনৈতিক হত্যাকাণ্ড। এরআগে সংঘটিত আলোচিত পিন্টু হত্যা মামলারও আসামি ছিলেন আহাদ, এটি প্রতিশোধও হতে পারে। এসব প্রশ্নের সদুত্তর পেলেই হত্যার রহস্য উদঘাটন হবে বলে মনে করছেন স্থানীয়রা।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, অপহরণ মামলা হওয়ার পর ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে আগাম জামিন নেন আওয়ামী লীগ নেতা ওমর আলী, তাঁতী লীগ নেতা নুরুল ইসলামসহ ৬ আসামি। বিচারপতি মো. কামরুল হোসাইন মোল্লা ও ফয়সাল হাসান আরিফের বেঞ্চ তাদের ৬ সপ্তাহের জামিন দেন। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তাদের ৫ এপ্রিলের মধ্যে দায়রা জজ আদালতে আত্মসমার্পণ করার কথা। তবে তারা আত্মসমর্পন করেননি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী নুরে আলম সিদ্দিকী আসাদ বলেন, জামিনের মেয়াদ শেষ, মানে সয়ংক্রিয়ভাবে জামিন বাতিল। একই সঙ্গে তারা উচ্চ আদালতের নির্দেশ অমান্য করেছে। আইন অনুযায়ী তাদের গ্রেপ্তারে বাঁধা নেই।

আরও পড়ুন

ওসির উদ্দেশে এনসিপি নেতা / ‘আপনারা দেখেননি, আমরা পুলিশকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছি’

টাঙ্গাইলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ

তিস্তার আকস্মিক বন্যায় দহগ্রামে সড়ক বিচ্ছিন্ন, ভোগান্তিতে ২ হাজার পরিবার

নিহত আহাদের ময়নাতদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ২৫০ শয্যার চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহবুব হাসান জানান, ময়নাতদন্ত রিপোর্ট বলছে, ধারালো অস্ত্রের আঘাতে সৃষ্ট রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এই আঘাতগুলো ছিল মৃত্যুর আগে সংঘটিত ও হত্যাকাণ্ডমূলক। মৃত্যু নিশ্চিত করার পর তাকে পানিতে ডুবানো হয়। নিহতের নিতম্বের উপরে কাটা ক্ষত, মাথার পেছন ও বুকে ক্ষত চিহ্ন ছিলো। সারা শরীরে মারাত্মক পচনের কারণে আঘাতের সঠিক সময় নির্ধারণ করা যায়নি। নিহত আহাদের স্ত্রী লিসা বেগম বলেন, আমার স্বামী হত্যাকাণ্ডের ৭ মাস পেরোলেও তদন্তে কোনো অগ্রগতি নেই। অথচ মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাদের ধরছে না। থানা পুলিশের গাফিলতি রয়েছে অভিযোগ করে তিনি বলেন, মামলাটি সিআইডিতে বদলীর জন্য আদালতে আবেদন করেছি।

মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আব্দুর রাজ্জাক বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তবে আসামিরা হাইকোর্ট থেকে জামিনে আছে। মামলাটি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে, গাফিলতির অভিযোগ সঠিক নয়।

কেএম

  • চাঁপাইনবাবগঞ্জ
  • আহাদ হত্যা
  • তদন্ত
এ সম্পর্কিত আরও খবর
তদন্তের দিনই সংঘর্ষে রণক্ষেত্র বিদ্যালয়, অভিযোগ যাচাই স্থগিত
তদন্তের দিনই সংঘর্ষে রণক্ষেত্র বিদ্যালয়, অভিযোগ যাচাই স্থগিত
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, ইউক্রেনের সাবেক মার্কিন রাষ্ট্রদূত তদন্তের মুখে
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, ইউক্রেনের সাবেক মার্কিন রাষ্ট্রদূত তদন্তের মুখে
লোডশেডিংয়ের দাপটে অচল চাঁপাইনবাবগঞ্জ
লোডশেডিংয়ের দাপটে অচল চাঁপাইনবাবগঞ্জ
বিকেএসপির কারাতে শিক্ষার্থীর মৃত্যুতে ৫ সদস্যের তদন্ত কমিটি
বিকেএসপির কারাতে শিক্ষার্থীর মৃত্যুতে ৫ সদস্যের তদন্ত কমিটি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।